একইসঙ্গে পালিত হলো দীপাবলি এবং উরুষ উৎসব মালদায় সম্প্রীতির নজির - The News Lion

একইসঙ্গে পালিত হলো দীপাবলি এবং উরুষ উৎসব মালদায় সম্প্রীতির নজির


একসঙ্গে কালীপুজো এবং মাজারে দোয়া পাঠ করে পালিত হলো দীপাবলি এবং উরুষ উৎসব । সম্প্রীতির অনন্য নজিরের ছবি উঠে এলো পুরাতন মালদা থানায়। শনিবার ধুমধাম করে পুরাতন মালদা থানায় পালিত হয় দীপাবলি উৎসব । করোণা সংক্রমণ ঠেকাতে সব রকমই সরকারি নির্দেশ মানা হয়েছিল এই থানা এলাকায়। পুরাতন মালদা থানাতেই রয়েছে কালী মন্দির এবং মুসলিম ধর্ম সম্প্রদায়ের একটি মাজার। সেখানে একদিকে কালীপুজো এবং অন্যদিকে মাজারে চাদর জড়িয়ে উরুষ উৎসব পালন করেন হিন্দু , মুসলিম ধর্মের মানুষেরা। একে অপরকে নমস্কার জানিয়ে দীপাবলি এবং উরুষ উৎসব পালন করেন । 




এদিনের এই দীপাবলি এবং উরুষ  উৎসবে উপস্থিত হয়েছিলেন পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশকর্মীরা । ছিলেন স্থানীয় বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা। উল্লেখ্য, পুরাতন মালদা থানায় চত্বরে রয়েছে দেবী মা কালীর মন্দির । আর এক পাশে রয়েছে বাবার একটি মাজার । শনিবার সন্ধ্যায় কালী পূজা শুরু হওয়ার আগে ওই মাজারে চাদর চড়িয়ে দোয়া পাঠ করে পালন করা হয় উরুষ উৎসব । তারপরে অমাবস্যা তিথিতে শুরু হয় কালীপুজো । মালদায় এই একটি মাত্র থানা যেখানে কালী মন্দির এবং বাবার মাজার পাশাপাশি রয়েছে। সর্ব ধর্মের মানুষ সম্প্রীতির বার্তা নিয়ে এদিনের এই উৎসবে সামিল হয়েছিলেন।


 তবে সকলের মুখে ছিল মাক্স এবং সেনিটাইজার রাখা হয়েছিল ব্যবহার করার জন্য। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি নির্দেশ মেনে এদিনের দীপাবলি এবং উরুষ উৎসব পালন করেন পুলিশকর্মী থেকে সাধারণ মানুষেরা। পরে ভোগ বিতরণ ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন , জাতি , ধর্ম নির্বিশেষে সকলেই এদিন সামাজিক দূরত্ব বজায় রেখেই উৎসবে সামিল হয়েছিলেন। করোণা আবহের মধ্যে সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক এবং সেনিটাইজার নিয়মিত ব্যবহার করা উচিত সেই বার্তাই এদিন এই দুই উৎসবের মধ্যে তুলে ধরা হয়। সম্প্রীতির বার্তা নিয়ে এদিন পুরাতন মালদা থানা চত্বরে বাবার মাজারে চাদর চড়িয়ে উরুষ উৎসব পালন করা হয়। তারপরে কালী পূজার আয়োজন করা হয়েছিল । যদিও এদিন সাধারণ মানুষের বেশি জমায়েত করতে দেওয়া হয় নি। সুষ্ঠুভাবে দীপাবলি এবং উরুষ উৎসব পালিত হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.